২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও দারফুর আলোচনা শুরু

দারফুর সংকট নিরসনে সুদান সরকারের প্রতিনিধি এবং প্রধান দুটি বিদ্রোহী গ্রুপ নাইজেরিয়ার রাজধানী আবুজায় আবারও আলোচনায় বসেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তবে এ আলোচনায় প্রধান বিদ্রোহী গ্রুপ এসএলএম যোগ দেয়নি।

আলোচনার প্রারম্ভিক পর্বে সামান্য সাফল্য অর্জিত হলেও দীর্ঘকাল ধরে ভুক্তভোগী দারফুর জনগণের জন্য এই পর্বের আলোচনা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে আফ্রিকান ইউনিয়নের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

দারফুর সংঘাতে এ পর্যন্ত দুই লাখ লোক নিহত হয়েছে এবং গৃহহারা হয়েছে কমপক্ষে ২০ লাখের বেশি মানুষ।