আচেহ বিদ্রোহিরা অস্ত্র সর্মপণ করছে
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহিরা সরকারের সাথে শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের অস্ত্র হস্তান্তর করতে শুরু করেছে।
প্রদেশের চারটি গোপন স্থানে ফ্রি আচেহ মুভমেন্টের(গ্যাম) বিদ্রোহিরা তাদের মোট অস্ত্রের এক চতুর্থাংশ জমা দেবে বলে জানা গেছে। এর বিপরীতে ইন্দোনেশিয়া সেখান থেকে ৬ হাজার সৈন্য সরিয়ে নেবে।
এক মাস আগে উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির পর এটাই প্রথম অর্জন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সরকার ও বিদ্রোহিদের মধ্যে এখনও গভীর অবিশ্বাস কাজ করছে, তবে মনোভাব বদলাতে শুরু করেছে বলে জানিয়েছেন সাংবাদিকরা।
ভয়াবহ সুনামিতে ১ লাখ ৩০ হাজার লোকের প্রাণহানির পর বিদ্রোহি এবং সরকার উভয়েই বেঝাপড়ায় এসেছে, যা এতদিন ছিল অচিন্তনীয়।
