শান্তির নতুন যুগ দেখতে পাচ্ছেন মোশাররফ
ভারতের সাথে কাশ্মির নিয়ে চলমান আলোচনা দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতার নতুন যুগের সূচনা করতে পারে।
সমাধান পাওয়া গেলে এটা উভয় দেশকে তাদের সংঘাত ও বিরোধের চক্র ভেঙে বেড়িয়ে আসার সুযোগ করে দেবে। নিউইয়র্কে জাতিসংঘ শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বুধবার একথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে এর আগে এক বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সন্ত্রাসবাদকে সুবিধাদানের জন্য পাকিস্তানকে দোষারোপ করেছিলেন। তিনি বলেন, ভারত শাসিত কাশ্মিরে পাকিস্তান এখনও ‘সন্ত্রাস প্রবাহ’ নিয়ন্ত্রণ করে। শান্তি প্রক্রিয়ার উন্নতির জন্য একে অবশ্যই প্রতিহত করা উচিত।
এদিকে পারভেজ মোশাররফ তার বক্তব্যে কাশ্মির ও ইসরাইল এবং ফিলিস্তিনের মতো সমস্যার সমাধানে জাতিসংঘের প্রস্তাবগুলো নতুন করে কার্যকর করার অহবান জানান। তিনি বলেন, আমাদের শুধু নিজেদের মূলনীতি ঘোষণার জন্য প্রস্তুত থাকলেই চলবে না, আমাদের অবশ্যই সেগুলো মেনে চলতে হবে। ভারতের সাথে পাকিস্তানের আলোচনা ‘ফলপ্রসূ’ হবে বলেও মোশাররফ উল্লেখ করেন।
