২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো কারাগারে বন্দিদের অনশন

কিউবায় গুয়ান্তানামোর মার্কিন ঘাঁটির প্রায় এক চতুর্থাংশ বন্দি বিনা বিচারে আটকের প্রতিবাদে অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 03:42 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে নিয়ে জোর করে খাওয়ানো হচ্ছে। ৮ আগস্ট শুরু হওয়া এই অনশন ধর্মঘটে এ পর্যন্ত ১২৮ জন বন্দি যোগ দিয়েছেন।

গুয়ান্তানামোর কারাগারে ৫০৫ জনের মত সন্দেহভাজন সন্ত্রাসী বন্দি রয়েছেন। তাদের অনেককেই ইরাক যুদ্ধের সময় ধরা হয়েছে। কিছু বন্দি ২০০২ সালে ওই বন্দিশালা খোলার সময় থেকে ওখানে আটক থাকলেও মাত্র চার জনের বিরুদ্ধে এপর্যন্ত অভিযোগ আনা হয়েছে এবং কারো বিচার করা হয়নি।