লন্ডনে অভিজাত ডিপার্টমেন্টাল স্টোরে গুলিতে ২ জন নিহত
লন্ডনের কেন্দ্রস্থলে একটি বিলাশবহুল ডিপার্টমেন্টাল স্টোরে মঙ্গলবার একজন মহিলাকে হত্যা করে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার লন্ডন পুলিশ এ খবর জানায়।
দোকানটি বন্ধ হওয়ার ১৫ মিনিট আগে লন্ডনের সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বন্দুকধারী প্রথমে একজন মহিলাকে গুলি করে হত্যা করার পর নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। নিহতদের মধ্যে কোন সর্ম্পক ছিল কি-না সে ব্যাপারে পুলিশ মুখ খুলছে না। পুলিশ জানায়, নিহতদের পরিবারকে না জানানোর আগে তাদের সম্বদ্ধে কোন তথ্য দেওয়া হবে না।
প্রিন্সেস ডায়না এই ডিপার্টমেন্টাল স্টোরের নিয়মিত ক্রেতা ছিলেন।
