সন্ত্রাসী ব্রিটিশ নাগরিকের ৪৭ বছর কারাদণ্ড
ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে ৪৭ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি ব্রিটিশ আদালত। ছদ্মবেশী এক এফবিআই কর্মকর্তার কাছে একটি ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।
৪৫ বছর ধরে ব্রিটেনে বসবাসরত লাখানি গত এপ্রিলে আটক হওয়ার পর তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায়ে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে নিউইয়র্ক, ও নিউ জার্সির আদালতও তাকে অস্ত্রের দালালি, অর্থ পাচার এবং ভুল বিবৃতি দিয়ে বিভিন্ন দ্রব্য আমদানির অভিযোগে অভিযুক্ত করে।
অবশ্য লাখানি (৬৯) এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
সোমালিয় সন্ত্রাসী হিসেবে পরিচয় দেওয়া ছদ্মবেশী এফবিআই কর্মকর্তার কাছে একটি ঘাড়ে বহনযোগ্য ইগালি ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব করলে ২০০৩ সালের আগস্ট মাসে লাখানিকে গ্রেফতার করা হয়।
এফবিআই এবং রুশ গোয়েন্দা কর্মকর্তাদের দু’বছরের অভিযানে গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে লাখানি অন্যতম।
সাজাপ্রাপ্ত লাখানির দুর্বল স্বাস্থ্য ও বয়সের কথা বিবেচনা করে বিচারক বলেছেন, তাকে কারাগারে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
লাখানির আইনজীবী বলেন, লাখানি অর্থ লাভের প্রতি মনোযোগী ছিলেন কিন্তু অবৈধ অস্ত্র ব্যাবসায়ী ছিলেন না। বিরোধী আইনজীবীরা দাবি করেন, লাখানি অন্তত তিনটি দেশে অস্ত্র বিক্রির চেষ্টা করেছেন।
