হাড়ের ব্যথা রোধে প্যারাসিটামল বেশ কার্যকর
হাড়ের ব্যথা বা গেঁটে বাতের উপশমে অন্যান্য দামি ও উচ্চ মাত্রার ব্যথানাশক ওষুধের চাইতে প্যারাসিটামল বেশি নিরাপদ, কার্যকর ও সুলভ।
অস্ট্রেলিয়ায় ব্যাথানাশক হিসেবে ডাক্তারদের দেওয়া ওষুধটির পাশাপাশি প্যারাসিটামল শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে একইরকম কার্যকরী প্রমাণিত হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।
গবেষণা পরিচালক গ্রিফিত ইউনিভার্সিটির মাইকেল ইংল্যান্ড বলেন, কার্যকর, মোটামুটিভাবে সস্তা ও নিরাপদ ওষুধটি এখন সংখ্যাগরিষ্ঠ অস্ট্রেলিয়াবাসীরা গেটে বাতের জন্য ব্যাবহার করতে পারবেন।
গেটে বাত বা হাড়ের ব্যাথায় হাড়ের জোড়াগুলোতে জ্বালাপোড়া, শক্ত হয়ে যাওয়া, ব্যাথা ও ফুলে ওঠার মত সমস্যাগুলো দেখা দেয়।
