২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের নির্বাচন আফগানিস্তানের বিপর্যস্ত গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়তা করবে

তালেবানদের পতনের পর আফগানিস্থানে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রোববার দেশটিতে জাতীয় অ্যসেম্বলী এবং প্রাদেশিক কাউন্সিলের নির্বাচন মাইলফলক হিসেবে কাজ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 12:32 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নির্বাচিত প্রতিনিধিরা সরকার পরিচালনা করবেন। কিন্ত যুদ্ববিধ্বস্ত এবং ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক কাঠামো পুনপ্রতিষ্ঠা এবং স্বাবলম্বী হতে দেশটির বহু বছর ধরে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৬৯ সালের পর জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই প্রথম এক কোটি ২০ লাখ তালিকাভূক্ত ভোটার আফগানিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে। গত অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের আর্শীবাদপুষ্ট হামিদ কারজাই সরকার গঠনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নির্বাচন কোনও দলীয় নির্বাচন না হলেও বিভিন্ন দলেন মনোনীত প্রার্থী রয়েছে এবং পার্লামেন্টারি ব্লকও তৈরির লক্ষ্যে কাজ চলছে। বিরোধীদলীয় নেতা ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ফ্রন্ট জোটের প্রধান ইউনুস কানুনি অর্ধেক আসন জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্ত বিশেষজ্ঞদের অভিমত নির্বাচনের ফলাফল একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।