মেলবোর্নে আল কায়েদার হুমকি খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রে আল কায়েদার একটি ভিডিও সম্প্রচারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে হামলার হুমকি দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার পুলিশ সন্ত্রাসী হামলার সম্ভাব্যতা খতিয়ে দেখছে।
ভিডিওতে লস অ্যাঞ্জেলস ও মেলবোর্নে হামলার পরিকল্পনাকারী হিসেবে আল কায়েদার সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য যুক্তরাষ্ট্রের অ্যাডাম গাধানকে সন্দেহ করা হচ্ছে।
ভিডিওতে বলা হয়,‘আল্লাহর ইচ্ছায় বিগত দিনে লন্ডন ও মাদ্রিদে হামলা হয়েছে এবং আগামীতে লস অ্যাঞ্জেলস এবং মেলবোর্নও হবে আক্রমণের লক্ষ্যস্থল। আমরা মুসলমান। শান্তির পক্ষে আমরা। কিন্ত দখলদার এবং স্বৈরশাসকদের তথাকথিত শান্তির সাথে আমরা নেই।
ধর্মান্তরিত গাধান-এর এগার মিনিটের এই টেপ ১১ সেপ্টেম্বরের চতুর্থ বার্ষিকীতে আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের পাকিস্তান ব্যুরো অফিসে পাঠানো হয় এবং পরে তা যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত হয়।
