২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের যুক্তরাষ্ট্র সফরের অগে ইরানের ব্যাপারে সতর্ক ভারত

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বুশের সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের আগে, নয়াদিল্লী ইরানের ব্যাপারে সতর্কতার সাথে পথ চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তেহরান থেকে পাকিস্তান হয়ে গ্যাস ক্রয়ের পদক্ষেপসহ ইরানের সাথে সম্পর্কোন্নয়ন ঘটাচ্ছে। আর এ কারণে দিল্লীর ওপর ওয়াশিংটনের চাপ রয়েছে। ওয়াশিংটনের বিশ্বাস, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে।

নয়াদিল্লী এই ধারণাকে সমর্থন না করলেও মার্কিন প্রশাসনের সাথে যুগপৎভাবে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে তা খোলাখুলিভাবে বলতে পারছে না। কিন্তু এটা পরিস্কার যে, পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিংকে নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৩ সেপ্টেম্বর দু’দিনের সফরে নিউইয়র্কে পৌঁছালে ইরানের বিষয়টি আলোচনায় আসবে। ভারতীয় কর্মকর্তারা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে বিরোধিতা করলেও ভারতকে তার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনায় আনতে হবে।

মার্কিন পররাষ্ট্র সচিব কন্ডোলিৎসা রাইস ইতোমধ্যেই বলেছেন যে, ইরানের বিরুদ্ধে পশ্চিমা পদক্ষেপকে ভারত, রাশিয়া ও চীনকে সমর্থন করতে হবে।

কিছু মার্কিন কংগ্রেস সদস্য ভারতকে ওয়াশিংটনের সাথে সুসম্পর্কের ফল ভোগের পাশাপাশি ইরানের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারে সমালোচনা মুখর হয়ে উঠেছেন।

কিন্তু মনমোহন সিং সাংবাদিকদের বলেছেন, কংগ্রেস সদস্যদের সমালোচনায় তার সরকার বিচলিত নয়। তিনি বলেন, আমাদের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। কংগ্রেস সদস্যরা তাদের কথা বলতেই পারেন। এটা একটা স্বাধীন দেশ। কংগ্রেসম্যানদের বিবৃতির পথ ধরে আমাদের এগোনো উচিত হবে না।