২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাধারণ নির্বাচনে কোইজুমির ঐতিহাসিক জয়

জাপানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি বিপুল ভোটে জয়ী হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:03 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমে প্রচারিত ফলাফলে এ খবর জানা গেছে।

নতুন সংসদে কোইজুমির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন (এলডিপি) জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

কোইজুমি বলেন, তিনি আশা করেছিলেন তার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। কিন্তু আমরা তার চেয়েও অনেক ভালো করেছি।

কোইজুমি তাকে সমর্থনের জন্য জাতিকে ধন্যবাদ জানান।

জাপানের ডাক বিভাগকে বেসরকারিকরণ করার প্রস্তাব সংসদ নাকচ করে দিলে কোইজুমি হঠাৎ করে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের ঘোষণা দেন।

এদিকে ভোটাভুটির পর বিরোধী দলীয় নেতা কাতসুয়া ওকাদা বলেছেন, তিনি পদত্যাগ করবেন।

২০০৩ সালের সাধারণ নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে শতকরা ৬০ শতাংশ ভোট বেশি পড়েছে।

গণমাধ্যম এনএইচকে এবং সংবাদ মাধ্যম কিয়োদো জানিয়েছে, কোইজুমির লিবারেল ডেমোক্র্যাটিক দল (এলডিপি) নিম্নকক্ষে ৪৮০টি আসনের মধ্যে ২৯৬ আসনে জয়লাভ করেছে।

অন্যদিকে এলডিপি ও নিউ কোমেইতো একসঙ্গে সংসদে ৩২৭টি আসনে জয়লাভ করেছে।

আগের সংসদে জাপানের প্রধান বিরোধী দল দ্যা ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে)-এর ১৭৭টি আসন থাকলেও এবারের নির্বাচনে দলটি ১১৩টি আসন লাভ করেছে। ডিপিজে’র প্রধান ওকাদা পরাজয় মেনে নিয়েছেন।