জাপানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
জাপানের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি তার বিতর্কিত সংস্কার বাস্তবায়নের পক্ষে আবারও ম্যান্ডেট পাবেন বলে আশা করা যাচ্ছে। জনমত জরিপে দেখা গেছে, কোইজুমি তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন।
অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ডাক বিভাগের বেসরকারিকরণের বিরুদ্ধে পার্লামেন্ট সদস্যরা বাধা দিলে কোইজুমি পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের ডাক দেন।
নির্বাচনি প্রচারণার শেষ দিনে কোইজুমির পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরেকটি শক্তিশালী টাইফুনের আশংকার কারণে নির্বাচন আয়োজকরা কিছু এলাকায় আগাম ভোট গ্রহণের ব্যাবস্থা করতে বাধ্য হন।
দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপে ভোটগ্রহণ আগে শুরু হয় এবং অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহন দু’ঘন্টার জন্য বিলম্বিত হয়।
জাপানে কোইজুমির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রায় ৫০ বছর ধরে ক্ষমতায় আছে।
