ক্যালিফোর্নিয়ায় ভিডিও গেমস বিক্রির ওপর নতুন বিল
ক্যালিফোর্নিয়ার আইনবিদরা সহিংস বিষয়ের ওপর ভিত্তি করে শিশুদের জন্য ভিডিও গেমস তৈরী বন্ধে নতুন একটি বিল প্রস্তাব করেছেন।
বিলটির পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, এ ধরণের ভিডিও গেমস শিশুদেরকে হিংসাত্মক ও কঠিন মনের অধিকারী করে তোলে। একই প্রসঙ্গে সমাজ মনোবিজ্ঞানীরা বলেছেন, চলচ্চিত্রে সহিংসতা দেখা যায়। কিন্তু ভিডিও গেমসে শিশু নিজেই হয়ে ওঠে সহিংস। তখন সে নিজেই সিদ্ধান্ত নেয় কাউকে হত্যা বা পুড়িয়ে মারার ব্যাপারে। ফলে শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলে এসব গেমস।
তবে শুক্রবার পর্যন্ত ক্যালিফোর্নিয়ার রিপাবলিক সরকার আর্নল্ড শোয়ার্জিনিগর এখনও বিলটিতে স্বাক্ষর করেন নি।
বিলটি পাশ হলে এসব ভিডিও গেমস প্রদর্শন করলে বিক্রেতাদের গুনতে হবে ১ হাজার মার্কিন ডলার।
ডেমোক্র্যাট লিল্যান্ডই এই বিলের নেতৃত্ব দিয়েছেন। এদিকে মার্কিন সিনেটর হিলারি রডম্যানও ফেডারেল পর্যায়ে অনেকটা একই ধরনের আইন প্রণয়ন করেছেন।
লিল্যান্ড এ ধরনের ভিডিও গেমসের প্রতি শিশু-কিশোরদের উত্তেজনা বাড়িয়ে দিতে এন্টারটেনমেন্ট সফটওয়্যার রেটিংস বোর্ডকেও অভিযুক্ত করেন। তারা ভিডিও গেমস প্রস্তুতকারকদের কাছ থেকে অর্থ পেয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
এই বিলের ফলে যুক্তরাষ্ট্রের ১০ বিলিয়ন মার্কিন ডলারের ভিডিও গেমস শিল্পাঙ্গন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
