২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজের অভাবই এখন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালক জুয়ান সামাভিয়া বলেছেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সমস্যা হলো প্রত্যাশিত একটি কাজ বা ভালো চাকরি পাওয়া না পাওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 02:53 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

আগামী সপ্তাহে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতৃবৃন্দের বৈঠকে তাই এ বিষয়ে বিশদ আলোচনার আহ্বান জানিয়েছেন আইএলও মহা-পরিচালক। তিনি এ সমস্যাটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করছেন।

আইএলও মহা-পরিচালক বলেন, সারা বিশ্বের জনগণ এখন একটি কথাই বলছে, আমাকে একটি ভালো কাজ দাও, আমি আমার পরিবারের দেখাশোনা করবো, আমার সন্তানদের শিক্ষিত করবো এবং একটু স্বস্তিতে থাকবো।

তিনি বলেন, প্রতিটি দেশের জনগণ সে দেশের রাজনীতিবিদদের কাছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বলে। তারা চায়, বিশ্ব নেতৃবৃন্দ এ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করুন এবং সমস্যার সমাধান করুন।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যরা এ সমস্যার কথা ভালো করেই জানেন এবং তাদের উচিত উচ্চ পর্যায়ে তা জানানো।

জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর সাংসদদের শীর্ষ সম্মেলন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।