২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোসনি মুবারক টানা পঞ্চমবারের মত মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত

মিশরের প্রথম বহু প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হোসনি মুবারক নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এ নিয়ে টানা পঞ্চমবারের মত তিনি প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেন।

মিশরের নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা মুবারক নির্বাচনে মোট ভোটের ৮৮দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ জয়ের সুবাদে মুবারক আগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট পদে আসীন থাকবেন।

মিশরের ইতিহাসে প্রথমবারের মত বহুপ্রার্থীর অংশগ্রহণে প্রেসিডেন্ট নির্বাচনে আরও নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে মুবারক চারবারই এক প্রার্থীর গণভোটে জয়লাভ করেছেন।

অবশ্য ভোটার উপস্থিতির হার ছিল অনেক কম। ৩২ মিলিয়ন ভোটারের মধ্যে মাত্র ২৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ও প্রেসিডেন্ট মুবারকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘাদ পার্টির মনোনীত প্রার্থী আইমান নুর। তিনি প্রদত্ত ভোটের সাত দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছেন।