২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ ট্র্যাজেডির চার বছর

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলার চার বছর পার হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের এ হামলায় প্রায় তিন হাজার মার্কিন নাগরিক নিহত হয়। ভয়াবহ এ দিনটিকে স্মরণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্র জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনটি উদযাপন উপলক্ষে মার্কিনীরা প্রতিবারের মতো এবছরও ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির ‘গ্রাউন্ড জিরো’য় বার্ষিক স্মরণ সভাসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা নিহতদের পরিবারের সদস্যরা তাদের নাম পড়ে শোনাবেন। নিহতদের পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের পাদদেশে সমবেত হবে। টুইন টাওয়ারের পাদদেশের বর্তমান নাম গ্রাউন্ড জিরো।

ভয়াবহ এ হামলায় নিহতদের স্মরণ রাখতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে ধ্বংস হওয়া টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাদদেশে তৈরি করা হচ্ছে ‘গ্রাউন্ড জিরো’ নামক স্ট্যাচু।

তাছাড়া ওই সন্ত্রাসী হামলায় পেন্টাগনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এক বছরের মধ্যে সেই অংশ পুনরায় মেরামত করা হয়। পেন্টাগনের ওই অংশে বিমান বিধ্বস্ত হওয়ায় ১৮৪ জন নিহত হয়।

হাইজ্যাক হওয়া চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার মাঠে বিধ্বস্ত হলে বিমানের ৪০ যাত্রীই নিহত হয়। হামলার প্রথম বার্ষিকীতে ওই স্থানে বিধ্বস্ত বিমানটির নাম অনুসারে ফ্লাইট ৯৩ মেমোরিয়াল চ্যাপেল নামে একটি চার্চ তৈরি করা হয়।