নাইট্রিক অক্সাইড মহিলাদের সন্তান ধারণ ক্ষমতা বাড়াতে পারে
নাইট্রিক অক্সাইড মহিলাদের সন্তান ধারণ ক্ষমতা বড়াতে পারে বলে সম্প্রতি এক গবেষণার ফলাফলে প্রকাশ পেয়েছে।
ডিম্বাশয়ের ডিম্বানুর পুরানো হওয়া কমাতে নাইট্রিক অক্সাইড বেশ কার্যকর এবং তা তিরিশ ও চল্লিশের কোটায় পা দেওয়া মহিলাদের সন্তান ধারনে সক্ষম থাকতে সহায়তা করতে পারে।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নাল বাওকেমেষ্ট্রির আগস্ট ৩০ সংখ্যায় ডেট্রয়েটের ওয়েনি স্টেট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন-এর গবেষকদের গবেষণায় এ তথ্য জানা গেছে।
গবেষনায় অনুরাধা গাউড ও তার সহকর্মীরা এক হাজার পাঁচশ’ ডিম্বানু সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা নীরিক্ষা চালান। উর্বর নয় এমন ডিম্বানুগুলে নির্গমনের এক ঘন্টার মধ্যেই বুড়িয়ে যেতে থাকে। ছয় ঘন্টা পরের ডিম্বানুগুলোকে যথাযথভাবে উর্বর করে তোলা যায় না বললেই চলে। যা প্রকারান্তরে ডিম্বানুগুলোতে ক্রমোজমাল অ্যাবনর্মালিটি তৈরি করে।
এটা প্রতিরোধ করেতে বিজ্ঞানীরা ডিম্বানুগুলোকে বিভিন্ন মাত্রার নাইট্রিক অক্সাইডের প্রভাবে আনেন। সন্তান ধারণ ক্ষমতা বর্ধনে নাইট্রিক অক্স্রাইডের কার্যকারিতা তারা লক্ষ্য করেন। এমনকি প্রারম্ভিক বিকাশকালে ভ্রুনের ক্রমোজমঘটিত ত্রুটি প্রতিরোধেও নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা খুঁজে পান তারা।
