২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরবিহীন সংবাদ পরিবেশনের অভিযোগে চীনা সাংবাদিকের জেল

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু’র সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে চীন সরকার এক চীনা সাংবাদিককে ১০ বছরের জেল দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

রাষ্ট্রীয় গোপনীয়তা পাচারের অভিযোগে শি তাও’কে শাস্তি দেওয়া হয়েছে।

শি তাও (৩৭) নামের ওই চীনা সাংবাদিককে আদালতের বিচার প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার পিছনে ইয়াহু’র প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। তারা চীন সরকারকে পর্যাপ্ত তথ্য দিয়ে সহযোগিতা করেছে।

কনটেম্পোরারি বিজনেস নিউজ পত্রিকায় প্রকাশের জন্য দেওয়া একটি প্রজ্ঞাপন বিদেশি ওয়েবসাইটে প্রকাশের অভিযোগে ২০০৪ সালের নভেম্বরে তার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাংজি প্রদেশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই প্রজ্ঞাপনে ১৯৮৯ সালে তিয়েন আনমেন স্কয়ারের গণহত্যার ১৫তম বার্ষিকীর সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যমগুলোকে সতর্ক করে দেওয়া হয়।

ইয়াহুর হংকং শাখার সহায়তায় তদন্ত কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে শিকে চিহ্নিত করতে সক্ষম হয়।

২০০২ সালে ইয়াহু ‘পাবলিক প্লেজ অন সেলফ ডিসিপ্লিন ফর দ্য চাইনা ইন্টারনেট ইন্ডাস্ট্রি’ চুক্তি স্বাক্ষর করায় তাদেরকে সংবাদ পরিবেশনে চীনের নিয়মনীতি মেনে চলতে হয়। আর ওই চুক্তির কারণেই শি তাওকে চিহ্নিত করতে তদন্ত দলকে তথ্য দিয়ে সহায়তা করতে হয়েছে।