ক্ষুধার হুমকির মুখে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি দেশ এ বছরও খাদ্যাভাবে পড়বে। অক্সফামের সতর্কতার আওতাভুক্ত এই দেশগুলো হচ্ছে মালাবি, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও মোজাম্বিক।
জাতিসংঘ খাদ্য কর্মসুচি (ডব্লিউএফপি) বলেছে, খরার কারণে দেশগুলোতে ৯২ সালের পর থেকে এ বছর সবচে খারাপ ফলন হয়েছে।
অক্সফামের মতে, বিশ্ব এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিয়ে নাইজারের শিক্ষাকে উপেক্ষা করছে। অতীতে সতর্কতা প্রদান সত্ত্বেও নাইজার ও পার্শ্ববর্তী দেশগুলোতে খাদ্যাভাবে অসংখ্য শিশুর করুণ মৃত্যুর পর বিশ্ব নেতৃবৃন্দ তাদের পদক্ষেপ নিয়েছিল।
এবারও অক্সফাম আগেভাগেই দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে আসন্ন খাদ্যাভাবের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
২০০২ সালেও এ দেশগুলো প্রকট খাদ্যাভাবের সম্মুখিন হয়েছিল। এ বারের খরার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করছেন কর্মকর্তারা।
