ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১২
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের কেন্দ্রস্থলে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বসরার কেন্দ্রস্থলে বুধবার স্থানীয় সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় রাত এগারটায়) স্থানীয় একটি রেস্টুরেন্টের বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয় এবং আহত হয় ১০ জন।
বুধবার সকালে বসরায় অপর এক বোমা বিস্ফোরণে চার মার্কিন নিরাপত্তা এজেন্ট নিহত হয়। মার্কিন দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এ হত্যাকাণ্ডের খবর জানিয়েছে।
