২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা দুর্গতদের জন্য গান লিখছেন জ্যাকসন

পপ স্টার মাইকেল জ্যাকসন সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা দুর্গতদের জন্য গান লিখছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 01:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

মঙ্গলবার তার একজন মুখপাত্র জানিয়েছেন, জ্যাকসন শীর্ষস্থানীয় আরও কয়েকজন সঙ্গীত শিল্পীর সাথে মিক্সড অ্যালবাম বিক্রির পুরো অর্থ তাদের উদ্দেশ্যে দান করবেন।

জ্যাকসনের প্রচারণা পরিচালক রেমন্ড বেইন বলেন, আফ্রিকার মহিলাদের সাহায্যের জন্য সঙ্গীতের মাধ্যমে জ্যাকসন এর আগেও অর্থ উঠিয়েছিলেন। সে ধারণা থেকেই তিনি পুনরায় ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করতে যাচ্ছেন।

লিখিত এক বিবৃতিতে জ্যাকসন জানান, ক্যাটরিনায় উপসাগরীয় অঞ্চলের মানুষের কষ্ট তাকে পীড়া দেয়। এজন্য সঙ্গীতের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করবেন। জ্যাকসন সঙ্গীত জগতের সবাইকে তার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান।

বেইন বলেন, জ্যাকসন ইতোমধ্যে সুরের কাজ শেষ করেছেন। অ্যালবামের শিরোনাম ‘ফ্রম দ্যা বটম অব মাই হার্ট’ রাখা হতে পারে। তবে তা এখনও নির্ধারিত হয়নি।

খুব শিগগিরই তিনি ব্যক্তিগতভাবে সব সঙ্গীতশিল্পীর সাথে যোগাযোগ করে তার সঙ্গে অংশ নেওয়ার জন্য অনুরোধ করবেন।