রুয়ান্ডায় গণহত্যার অভিযোগে সাবেক জেনারেল গ্রেফতার
আদালতের নির্দেশে রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যায় জড়িত থাকার দায়ে দেশটির সেনাবাহিনীর সাবেক এক জেনারেলকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মেজর জেনারেল লরা মুনিয়া কাজি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
গাসাকা আদালতের কর্মকর্তা ডোমিলিটি মুকান্তাগানজা যুদ্ধাপরাধের দায়ে মুনিয়া কাজির আটকাদেশ নিশ্চিত করে বলেছেন, তাকে সামরিক বিচারের মুখোমুখি হতে হবে।
তার বিরুদ্ধে আনীত অভিযোগে মুনিয়াকাজি প্রথম শ্রেনীর যুদ্ধাপরাধী বলে সনাক্ত হবেন।
রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যায় প্রায় আট লাখ তুতসি এবং মধ্যপন্থী হুতু জনগোষ্ঠী প্রাণ হারায়। রুয়ান্ডার গাসাকা আদালত মার্চ মাস থেকে কাজ করছে।
গাসাকা আদালতের নির্দেশে এবারই প্রথম শীর্ষস্থানীয় কোন কর্মকর্তা গ্রেফতার হলেন।
