২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় সাবেক নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে হত্যা

ফিলিস্তিনের সাবেক নিরাপত্তা প্রধান ও ইয়াসির আরাফাতের ভাই মুসা আরাফাতকে বুধবার গাজায় গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র এ খবর জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

নিহত মুসা আরাফাত (৬৫) ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের চাচাত ভাই। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিনের বর্তমান প্রশাসনের একজন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

এর আগেও মুসাকে হত্যা করার জন্য দু’বার চেষ্টা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল অস্ত্রধারী বুধবার সকালে গাজায় মুসার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে। তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

নিহত মুসা তার কর্মজীবনের সবসময়ই বিতর্কিত একজন ব্যক্তি ছিলেন। এ কারণেই ইয়াসির আরাফাত মুসাকে যখন ২০০৪ সালের জুলাইয়ে গাজার প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করছিলেন, তখন মুসার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। এমনকি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় ইয়াসির আরাফাতের ফাত্তাহ মুভমেন্ট তার নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে।

অবশ্য ১৯৯০ সালের দিকে ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে কঠোর আচরণের কারণে মুসা সুনাম কুড়িয়েছিলেন। বিশেষ করে ১৯৯৬ সালে ফিলিস্তিনের দুই জঙ্গি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের জঙ্গিদের প্রতি তার আপসহীন মনোভাবের কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিলেন।