ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ছে পাকিস্তান
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে একজন ফেডারেল মন্ত্রীর নেতৃত্বে পাকিস্তানের শীর্ষস্থানীয় একদল কর্মকর্তা শীঘ্রই তেলআবিবে যাচ্ছে।
তেলাবিব ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব জিউস’ (আইওজে)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে মধ্যপ্রাচ্য গবেষণা কেন্দ্র সোমবার একথা জানায়। ই¯তাম্বুলে অনুষ্ঠিত ইসরাইলি ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রিদের সাম্প্রতিক বৈঠকের প্রেক্ষিতে পাকিস্তানি কেবিনেট মন্ত্রির এই সফর বলে জানা যায়।
মাসদুয়েক আগে পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ইসলামাবাদে বিশিষ্ট এক ইহুদি ব্যাক্তিত্বের সাথে গোপন আলাপ আলোচনা করেন। কিন্তু তিনি শংকিত ছিলেন যে ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্কের অনুমোদন দিলে নিজ দেশে তিনি কঠোর সমালোচনার মুখোমুখি হবেন। তা সত্তেও মোশাররফ বলেছেন যে, ইসলামাবাদ ক্রমান্বয়ে পাকিস্তান-ইসরাইল সম্পর্ক রুপায়নের দিকে অগ্রসর হবে। তিনি পাকিস্তানী খ্রীষ্টানদেরকে জেরুজালেম ভ্রমনের অনুমতিও দিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়।
