২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুতে পুলিশের চার অনুচরকে হত্যা করেছে জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিরা রোববার গভীর রাতে স্পেশাল পুলিশের দুই কর্মকর্তা, তাদের ভাই এবং এক মহিলাকে গুলি করে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পুলিশ জানায়, জম্মু ও কাশ্মীরের ২০০ কিলোমিটার উত্তরপূর্বে ডোডা জেলার গান্ধো এলাকায় এসপিও নূর মোহাম্মদ এবং লিয়াকত আলীর বাড়িতে জঙ্গিরা শক্তিশালি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। জঙ্গিদের এলোপাথারি গুলি বর্ষনে পুলিশের দুই কর্মকর্তাসহ তাদের অপর এক ভাই নাজাকাত গুলি বিদ্ধ হয়ে নিহত হয়।

অপর ঘটনাটি ঘটে গান্ধারের টানডা গ্রামে। জঙ্গিরা পুলিশের চর সন্দেহে শাহিনা নামের ২৪ বছরের এক যুবতিকে গুলি করে হত্যা করে।

এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব শিকার করেনি। তবে পুলিশ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনকে এ হামলার সাথে বলে সন্দেহ করছে।