চীনে তাইফুন তালিমে মৃতের সংখ্যা বেড়ে ৭২ এ দাঁড়িয়েছে
চীনে টাইফুন পরবর্তী বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭২ জন প্রাণ হারিয়েছে। সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।
নিহতদের মধ্যে আনহাই প্রদেশে ৫২ জন, ওয়েন ঝাউ শহরে ১৫ জন এবং জিয়াংচি প্রদেশে পাঁচজন। তাইফুন তালিম চীনে আঘাত হানার পর এখনো ২০ জন নিখোঁজ রয়েছে।
সরকারি হিসেবে বলা হয়েছে, তাইফুন তালিম আঘাত হানার সেখানে রাস্তাঘাট, বাড়িঘর, টেলিফোন ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আনহাই প্রদেশে কমপক্ষে এক লাখ লোক ঘরবাড়ি ছেড়েছে। জেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে তাইফুন তালিম আঘাত হানার আশঙ্কায় সেখান থেকে প্রায় এক মিলিয়ন লোককে সরিয়ে নেওয়া হয়। এছাড়া তাইফুন তালিম আঘাত হানার পর তাইওয়ানেও দুইজন প্রাণ হারিয়েছে।
