২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি পরিকল্পনায় ছাড় দিতে রাজি নয় ইরান

পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ইরান কোনরকম ছাড় দিতে রাজি নয় বলে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তিনি আরও বলেন, ইরান পরমাণু কর্মসূচি স্থগিত করে আর পেছনে ফিরতে চায় না। এমনকি কোন হুমকির প্রতিও মনযোগও দিতে চায় না।

আইএইএ প্রধান মোহাম্মদ আলবারাদির সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে আসেফি বলেন, পরমাণু বিস্তার রোধ চুক্তির ব্যাপারে কেবল আইএইএ-এই ভূমিকা পালন করতে পারে। ইরান বরাবর পরমাণু বিস্তার রোধের প্রতি সম্মান প্রদর্শন করে এসেছে। তাই আইএইএ-এর কাছ থেকে ইরানের বিষয়টি শুধু রাজনৈতিক দিক থেকে নয়, প্রযুক্তিগত দিক থেকে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইইউসহ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সাথে আলোচনায় বসার প্রধান শর্ত হল-ইরানকে ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে।

ইরানের প্রধান পরমাণু সমঝোতাকারী আলী লারিজানি আইএইএ-এর প্রতিবেদনকে বিভিন্ন কারিগরি ও আইনি জটিলতাকে স্পষ্ট করে ব্যাখা করা হয়েছে বলে ইতিবাচক বলে অভিহিত করলেও যুক্তরাষ্ট্রের চাপে রাজনৈতিকভাবে প্রতিবেদনটি কিছুটা ভিন্ন দিকে মোড় নিয়েছে বলে একে ইতিবাচক বলেও উল্লেখ করেছেন তিনি।