২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মৃত্যুদণ্ড বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ ইরাকে মৃত্যুদণ্ড বন্ধ করার আহবান জানিয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার ফলে দেশটিতে বিশৃঙ্খলার মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এ আহ্বান জানানো হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সম্প্রতি ইরাক সরকার অপহরণ, হত্যা এবং ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।

ইরাকে জাতিসংঘ মিশনের সহকারি কর্মকর্তা জানিয়েছেন, ইরাকে বিদ্রোহীদের নানা ধরনের অপরাধ ও সন্ত্রাস এখন সবচে’ বড় চ্যালেঞ্জ। কিন্তু বিশ্বব্যাপী এটা প্রমাণিত হয়েছে যে, মৃত্যু দণ্ড অপরাধরোধের ক্ষেত্রে খুব বেশি কার্যকর নয়।

তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরাক সরকারের প্রতি জাতিসংঘের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। আর এ পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ ইরাক সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড বন্ধ করার আহবান জানিয়েছে।