চীনে টাইফুনের তাণ্ডব, নিহত ৫৬
চীনের পূর্বাঞ্চলে টাইফুন তালিমের ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, ভূমিধস ও বন্যায় ৫৬ জনের প্রাণহানি হয়েছে।
বিভিন্ন বার্তাসংস্থা জানায়, এতে আর্থিক ক্ষয় ক্ষতির পরিমাণ আট হাজার সাতশ’ ৭০ লাখ ডলার। টাইফুন তালিম তাইওয়ানে আঘাত হানার পর বৃহস্পতিবার থেকে চীনের পূর্ব উপকুল দিয়ে বয়ে যাওয়া এই প্রবল ঘূর্ণিঝড়ে শুধু আনহুই প্রদেশেই ৪০ জন নিহত হয় বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত বেইজিং নিউজ রোববার জানায়।
ঝেজিয়াং, আনহুই,এবং ফুজিয়ান প্রদেশে ২৭ জন নিখোঁজসহ ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনা আবহাওয়া অধিদফতর কিংবা মিনিষ্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি।
