২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান জঙ্গিরা ৬ অপহৃতকে হত্যা করেছে

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা একজন ব্রিটিশ ঠিকাদারসহ পাঁচ জিম্মিকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 12:09 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তালেবান মুখপাত্র আবদুল লতিফ হাকিমি বলেছেন, তালেবান জঙ্গিদের কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ জন আফগানকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ ঠিকাদারকে সামরিক কর্মকর্তা সন্দেহে হত্যা করা হয় বলে তিনি জানান।

নিহত আফগানদের একজন নির্বাচনে পদপ্রার্থী বলে দাবি করলেও আফগান কর্তৃপক্ষ তার বা অন্যান্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেনি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মন্ত্রী কিম হাওয়েলস সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ফারাহ প্রদেশে প্রাপ্ত মৃতদেহটি ডেভিড এডিসন নামের ওই ব্রিটিশ নাগরিকের বলে ধারণা করা হচ্ছে।