ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক হাসপাতালে
ভ্যাসকুলার ট্রাবলের (রক্ত সংবাহন সংক্রান্ত সমস্যা) কারণে ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাককে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সপ্তাহ তাকে হাসপাতালে অবস্থান করতে হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট কার্যালয় থেকে শনিবার এক বিবৃতিতে তার অসুস্থতার কথা জানানো হয়।
বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয় নি। কিন্তু সমুদ্রোপকূলবর্তী ‘লা বলে’ অবকাশ যাপন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ডোমিনিক ডি ভিলেপিন এক বিবৃতিতে বলেছেন, ভ্যাসকুলার সমস্যাসহ জ্যাক শিরাক (৭২) সামান্য দৃষ্টি সমস্যায় ভুগছেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
