২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইনজীবী নিয়োগ দিচ্ছেন সাদ্দাম

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আইনি সহায়তা দেওয়ার জন্য নতুন আইনি সহায়ক দল গঠন করা হয়েছে। সাদ্দাম কন্যা রাঘাদ এ কথা জানিয়েছেন। আগামী মাস থেকেই তার বিচার শুরু হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সাদ্দাম কন্যা রাঘাদ হোসেন সাংবাদিকদের জানান, সাদ্দামকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে ব্যর্থ হওয়ার গঠিত ১৫০০ সদস্যের যে বিশাল আইন সহায়ক দল সাদ্দামের পক্ষে কাজ করছিল, তাদের বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে বিখ্যাত আইনজীবীদের নিয়ে নতুন আইন সহায়ক দল গঠন করা হবে। তবে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

মানবতার বিরেুদ্ধে অপরাধের অভিযোগে সাদ্দামের বিচার হবে।

বিচারে দোষী প্রমাণিত হলে সাদ্দামকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সাদ্দামের পারিবারিক উপদেষ্টা আইনজীবী আব্দেল হক এলানি জানিয়েছেন, নতুন দলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ও আরব বিশ্ব থেকে আইনজীবীদের নিয়োগ দেওয়া হবে।

সাদ্দামের আইনি সহায়ক দলকে আগস্টে বরখাস্ত করা হয়। একটি দল সাদ্দামের পক্ষে কাজ করলেও তখন পর্যন্ত খলিল দুলাইমিকেই সক্রিয়ভাবে কাজ করতে ও আইনজীবী দলের প্রতিনিধিত্ব করতে দেখা গেছে।

১৯৮২ সালে উত্তর বাগদাদের দুজাইল গ্রামে ১৪৩ জন লোককে হত্যার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া গ্যাস প্রয়োগে কুর্দিদের হত্যা, গণ অসন্তোষ দমনে নিপীড়ন অবলম্বন ও প্রতিদ্বন্দ্বীদের হত্যার অভিযোগে সাদ্দামের বিচার হবে।

এলানি জানিয়েছেন, আইনি সহায়ক দল গঠন করা হলেও এখন পর্যন্ত আইনজীবীরা সাদ্দামের বিরুদ্ধে আনীত অভিযোগই খতিয়ে দেখেনি।