২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হিজবুল মুজাহেদীনের শীর্ষ নেতা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহেদীনের শীর্ষস্থানীয় নেতা আদিল পাঠান শনিবার পুলিশের গুলিতে নিহত হয়েছে। চলতি বছরের জুন মাসে তিনি পালওয়ার বোমা বিস্ফোরণে জড়িত ছিলেন। পালওয়া বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পুলিশ জানায়, আদিল পাঠান জম্মু কাশ্মিরের পীর পানচল রেঞ্জের দায়িত্বে ছিলেন। শনিবার কাশ্মিরে পালওয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আদিল পাঠান মারা যান।

বিস্ফোরণের পর থেকেই তাকে নিরাপত্তা বাহিনী খুঁজছিলো। এর আগে  ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশী চলাকালে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।