এল সালভাদরের একজন মহিলা নিজেকে বিশ্বের দীর্ঘজীবী মহিলা হিসেবে দাবি করেছেন
এল সালভাদরের ১২৭ বছর বয়সী ডোনা ক্রুজ হারনান্দেজ নিজেকে বিশ্বের দীর্ঘজীবী মহিলা হিসেবে দাবি করেছেন। তিনি ১৮৭৮ সালে জন্মগ্রহণ করেছেন। তবে হারনান্দেজ তার বার্থ সার্টিফিকেট দেখাতে পারেননি।
ডোনা ক্রুজ হারনান্দেজ প্রকৃতই জীবিতদের মধ্যে দীর্ঘজীবী কিনা বিষয়টি এল সালভাদর কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এজন্য কর্তৃপক্ষ হারনান্দেজের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করছে এবং তার ছেলেমেয়ের জন্ম তারিখ পরীক্ষা--নিরীক্ষা করছে।
ফলাফল গ্রহণযোগ্য হলে তিনি বিশ্বের জীবিত দীর্ঘজীবী মহিলা হিসেবে গ্রীনিচ বুক অব ওয়ার্ল্ডে স্থান পাবেন। এর আগে ফ্রান্সের এক মহিলা ১২২ বছর বেঁচে বিশ্বের দীর্ঘজীবী মহিলা হিসেবে গ্রীনিচ বুক অব ওয়ার্ল্ডে স্থান পান। ১৯৯৭ সালে তার মৃত্যু হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, হারনান্দেজের শারীরিক অবস্থা ভালো। তিনি তার জীবদ্দশায় শত শত ছেলেমেয়ের জন্ম প্রত্যক্ষ করেছেন এবং নিজেও ১৩ সন্তানের জন্ম দিয়েছেন।
