২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৬০ তম বার্ষির্কী পালন করছে চীন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৬০ তম বাষির্কিী পালন করছে চীন। দিনটি পালন উপলক্ষ্যে ঐতিহাসিক তিয়েনমেন স্কোয়ারে শনিবার হাজার হাজার লোক যুদ্ধবিরোধী স্লোগানে সমবেত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 12:28 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

চীনের রাষ্ট্রপতি হু জিনতাও সকালে দিনটি পালন উপলক্ষ্যে এক ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনসহ বিশ্বের অন্যান্য দেশের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ৬০ বছর আগে এদিন মিত্রবাহীনির বিজয় পৃথিবীর ভাগ্য নতুন করে নির্ধারিত হয়েছিল। তিনি বলেন, আমাদের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়। সেদিনের বিজয়কে হু জিনতাও আখ্যায়িত করেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় হিসেবে।

চীন বলেছে, তারা দিনটি পালন করলেও জাপান বিরোধী কোন সেন্টিমেন্ট তাদের নেই। গত কয়েক মাস ধরে জাপানের সাথে চীনের সম্পর্কের টানাপোড়েন চলছে।