২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন হামলার সাথে আল-কায়দার সম্পৃক্ততার ব্যাপারে ব্রিটিশ পুলিশ নিশ্চিত নয়: রিপোর্ট

ব্রিটেনের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের কর্মকর্তারা লন্ডনে বোমা হামলার সাথে আল--কায়দার সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিশ্চিত নন। যদিও বোমা হামলা নিয়ে আল--কায়দা একটি ভিডিও টেপ সম্প্রতি প্রচারিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 12:13 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বৃহস্পতিবার আল--জাজিরা টেলিভিশনে প্রচারিত এক ভিডিও টেপে পৃথক পৃথক বিবৃতিতে আল--কায়দা ডেপুটি আইমান আল জাওয়াহিরি এবং ব্রিটেনে বোমা হামলাকারী চারজনের মধ্যে একজন মোহাম্মদ সিদ্দিক খান লন্ডনে গত ৭ জুলাই বোমা হামলার কথা স্বীকার করে।

দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে অবশ্য একজন কর্মকর্তা জানিয়েছেন, লন্ডনে বোমা হামলার নেপেথ্যে আল--কায়দা রয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

ব্রিটেনের কর্মকর্তারা জানিয়েছেন, সদ্য প্রচারিত ভিডিও টেপটি ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়েছে এবং ওই ভিডিও টেপের সাথে আল--কায়দা প্রধানের কোন সম্পর্ক নেই।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আল-কায়দা হামলার দায়দায়িত্ব স্বীকার করলেও সম্ভবত তারা এর সাথে জড়িত নয়। এ নিয়ে পুনরায় তদন্ত করা হচ্ছে। তবে মনে হয়, এর সাথে আল--কায়দার কিছুটা যোগসূত্র থাকতে পারে।

অবশ্য, ইউরোপে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ইভান কোলমান জানিয়েছেন, লন্ডনে বোমা হামলায় আল--কায়দা জড়িত এটা নিয়ে কোন সন্দেহ নেই। তিনি জানান, ভিডিও টেপটি আল--কায়দা পরিচালিত আল সাহাব ভিডিও কোম্পানি প্রযোজনা করেছে। ৭ জুলাই বোমা হামলার সাথে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলার মিল খুঁজে পাওয়া যায়।