ব্রাজিলে বন্দুকের গুলিতে নিহতের সংখ্যা কমেছে
ব্রাজিলে গত ১৩ বছরের ইতিহাসে এই প্রথমবার বন্দুকের গুলিতে নিহত হওয়ার সংখ্যা হ্রাস পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছর বন্দুকের গুলিতে ৩৬ হাজার লোক মারা গেছে। অর্থাৎ প্রতিদিন বন্দুকের গুলিতে মারা যায় ৯৯ জন। তবে ২০০৩ সালের হিসাব অনুযায়ী এই সংখ্যা কমেছে শতকরা ৮ শতাংশ।
শুক্রবার বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা সে ব্যাপারে জাতীয় গণভোট গ্রহণের সাত দিন আগে এই তথ্য প্রকাশ করা হয়।
ব্রাজিল সরকার বলেছে, নিরস্ত্র এবং গান বাই-ব্যাক কর্মসূচী হাতে নেওয়ার পর থেকে এই সংখ্যা কমেছে।
ব্রাজিলের বন্দুক অপরাধ সংঘটিত দুটি রাজ্য সাও পাওলো এবং রিও ডি জেনিরোতে হ্রাসমান সংখ্যা পরিলক্ষিত হয়।
সরকার নিরস্ত্র কর্মসূচি হিসাবে অস্ত্র কেনা ও তা বহনকারীদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার নতুন নীতিমালা জারি করে। গত বছর থেকে বাই-ব্যাক স্কিমে প্রায় অর্ধ লাখ অস্ত্র পুলিশী তহবিলে জমা পড়েছে।
আগামী মাসে গণভোটের মাধ্যমে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে জরিপে জানা গেছে অধিকাংশ জনগন এই নিষেধাজ্ঞার পক্ষে রয়েছেন।
