২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ অরলিন্সে লুটপাটকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর

হারিক্যান কাটরিনার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যের বিশৃঙ্খলা ও লুটপাট বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাজ্য গভর্নর বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও লুটপাটকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

লুজিয়ানার গভর্নর ক্যাথলিন ব¬াঙ্কো জানান, উপদ্রুত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও লুটপাটকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ নিউ অরলিন্সে মোতায়েনকৃত আরকানসাস ন্যাশনাল গার্ডের ৩০০ সদস্যকে দেওয়া হয়েছে।  বন্যাক্রান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে পুলিশকে এ নির্দেশ দেওয়া হল।

ক্যাটরিনার আঘাতে মার্কিন উপকূলীয় অঞ্চল নিউ অরলিন্সে লুটপাট, গাড়ি ছিনতাই, চুরি, ধর্ষণ, বন্দুকযুদ্ধ ইত্যাদি বৃদ্ধি পেয়েছে।

ব¬াঙ্কো আরও বলেন, প্রায় ৩০০,০০০ লোক এখনও উপদ্রুত এলাকায় রয়েছে এবং  নিউ অরলিন্সে আরও ৪০,০০০ সেনা প্রয়োজন।

প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ শুক্রবার লুজিয়ানা, মিসিসিপি ও আলবামার হারিক্যান বিধ্বস্ত এলাকা পরিদর্শণে যাবেন বলে জানা গেছে।