সিংহের সাথে লড়াই
আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় এক ব্যক্তি সিংহের খপ্পরে পড়লেও শেষ পর্যন্ত লড়াই করে বেঁচে গেছেন। স্থানীয় এক পত্রিকায় শুক্রবার এ খবর ছাপা হয়েছে।
তাঞ্জানিয়ার উপকূলীয় জেলা কিসারায়ির অধিবাসী ওমারি ওয়াজিরি মাতোঙ্গা (৫০) ঘটনার দিন তার দুই আত্মীয়সহ জঙ্গল থেকে খামারে ফেরার পথে একটি সিংহ তাদের ওপর হামলে পড়ে। সিংহটি এক পর্যায়ে ওমারিকে কামড় দিতে থাকলে সেও শক্তি প্রয়োগ করে।
জেলার একটি হাসপাতালে চিকিৎসারত ওমারি জানান, সিংহটির সাথে লড়াই করার জন্য আমি কোন রকম শক্তি সঞ্চয় করতে সমর্থ হই। যদিও ভয় ও হতাশা আমাকে দূর্বল করে ফেলছিল, তারপরও সমস্ত শক্তি দিয়ে তার সাথে লড়াই চালিয়ে গেছি। আমি মাটিতে শুয়ে পড়তে অথবা কোন পশুর হাতে প্রাণ দিতে চাইনি।
পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় চিতা ও লেপার্ডসহ প্রচুর হিংস্র প্রানী রয়েছে। এরা প্রায়ই গ্রামবাসী অথবা গবাদি পশুর উপর হামলা চালায়।
