২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিম্পাঞ্জি ও মানুষের ৯৬ শতাংশ ডিএনএ একই রকম

প্রাণীশ্রেষ্ঠ মানুষ ও শিম্পাঞ্জির ৯৬ শতাংশ ডিএনএ একই রকম। একদল আন্তর্জাতিক বিজ্ঞানী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 12:29 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বিজ্ঞানীদের সর্বশেষ এ আবিষ্কার বিজ্ঞানের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত হবে। একটি শিম্পাঞ্জির পূর্ণ জিনোমি চক্র সম্পূর্ণতা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এ তথ্য পান।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা গবেষণা সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ বছরের পুরুষ শিম্পাঞ্জি ক্লিন্ট মারা যায়। মারা গেলেও তার পূর্ণ জেনিটিক গঠন বিশ্ব ডাটাবেজে চতুর্থ স্তন্যপায়ী প্রাণী হিসেবে বেঁচে রয়েছে। আগের তিন স্তন্যপায়ী প্রাণী হচ্ছে মানুষ, ইঁদুর ও বানর।

মানব জীববিদ্যা বুঝতে গবেষণালব্ধ প্রাপ্ত তথ্য গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। শিম্পাঞ্জি জাতের সবচেয়ে বড় প্রাণী পানট্রোগে¬াডিটিস ও হোমে সাপিয়েন্সের মধ্যে যে গভীর আত্মীয়তা রয়েছে এ গবেষণা দ্বারা তাও প্রমাণিত হয়েছে।

মানব জাতির বিবর্তনের উপর গবেষণাটি কিছুটা হলেও আলোকপাত করেছে।

গবেষণা দলের সদস্য ও সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের রবার্ট ওয়াটারস্টোন জানান, বিবর্তনবাদের ক্ষেত্রে আমাদের খুব কাছাকাছি অবস্থান করা শিম্পাঞ্জি আমাদেরকে আমাদের সম্পর্কে অনেক কিছুই শিক্ষা দিতে পারে।

রবার্ট বলেন, আমরা সবচেয়ে মৌলিক একটি বিষয়ের উত্তর কিন্তু এখনও জানতে পারিনি। আর তা হচ্ছে, কে আমাদের মানুষ হিসেবে তৈরি করল? কিন্তু জেনোমিকের ক্ষেত্রে এই পার্থক্য নাটকীয়ভাবে জীববিদ্যার প্রধান পার্থক্যগুলো কমিয়ে আনে।

মানুষ ও বানর জাতির বিবর্তন কত সহজে হয়েছে ডিএনএ’র মধ্যে তুলনা তা প্রকাশ করে। বিশেষ করে শ্রবণ অনুধাবন, øায়ু সংকেতের প্রেরণ এবং স্পার্ম উৎপাদনের ক্ষেত্রে তাদের মধ্যে অনেক যোগসূত্র রয়েছে।