আল-জাজিরায় লন্ডন বোমা হামলাকারীর ভিডিও সম্প্রচার
লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলাকারীদের একজনের বোমা হামলার স্বীকারোক্তিমূলক ভিডিও চিত্র আরবীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় সম্প্র্রচার করা হয়েছে। ওই একই ভিডিও টেপে আবারও নতুন করে হামলার হুমকি সম্বলিত লাদেনের ডেপুটি আল--কায়দা নেতা আইমান আল জাওয়াহিরি’র বক্তব্য প্রচার করা হয়।
লন্ডনের তিনটি পাতাল রেল ও বাসে চারটি আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত ও সাত শতাধিক ব্যক্তি আহত হয়।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা মোহাম্মদ সিদ্দিক খানের রেকর্ডকৃত ভিডিওটি বৃহস্পতিবার রাতে সম্প্রচার করে। আত্মঘাতী হামলার মাধ্যমে মৃত্যুর আগে সিদ্দিক খান নিজেকে একজন ‘যোদ্ধা’ বলে দাবি করে।
খান (৩০) জানায়, ব্রিটিশ সরকার মুসলমান সম্প্রদায়ের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। আল--কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের আদর্শে সে অনুপ্রাণিত বলে জানিয়েছে।
চার আত্মঘাতী বোমা হামলাকারীদের মধ্যে সবচেয়ে বড় হামলা এজওয়ার রোড সার্কেল লাইনের পাতাল রেলে সে বোমা হামলা চালিয়েছে। ওই হামলায় ছয়জন নিহত ও ১২০ জন আহত হয়। পাতাল রেলে চড়ে খান এসেছিল পশ্চিম ইয়র্কশায়ারের ডিউসবারি থেকে।
ভিডিওটি কখন ধারণ করা হয়েছিল সে সম্পর্কে পরিষ্কার করে কিছু জানা যায়নি।
নতুন সম্প্রচারিত ভিডিও টেপ সম্পর্কে প্রধানমন্ত্রী টনি বে¬য়ারের কোন মন্তব্য পাওয়া যায়নি। ভিডিও টেপটি অথবা এর কোন অংশ সম্পর্কে কোন ধরনের মন্তব্য করতেও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকৃতি জানিয়েছে।
ভিডিও চিত্রে খান বলেন, আমরা যে পর্যন্ত রক্ত ও প্রাণ উৎসর্গ না করছি, সে পর্যন্ত তারা আমাদের কথায় কর্ণপাত করবে না। আমরা যা বিশ্বাস করি, তার জন্য আমার মত অনেকেই চরম বিসর্জন দিতে প্রস্তুত।
খান জানায়, যতক্ষন পর্যন্ত আমরা নিরাপদ বোধ করব না, ততক্ষন পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। আমাদের লোকের উপর তোমাদের বোমা হামলা, গ্যাস নিক্ষেপ, বন্দি নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলতে থাকবে।
খান বলেন, আমরা যুদ্ধ করছি এবং আমি একজন যোদ্ধা। এখন তোমরা বাস্তবে পরিস্থিতি বুঝতে পারবে।
ওই একই ভিডিও টেপে জাওয়াহারির বক্তব্য সম্প্রচার করা হয়। ভিডিওতে জাওয়াহারি বলেন, টনি বে¬য়ারের ভ্রান্ত নীতির কারণে পাতাল রেলে হামলা চালানো হয়েছে।
আরবী ভাষায় জাওয়াহারি বলেন, লড়াই করতে আল--কায়েদা যে শত্র“দের মূল ভূখন্ডে প্রবেশ করেছে, বোমা হামলা তারই প্রমাণ।
ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তানে যারা সরাসরি আগ্রাসনে অংশ নিচ্ছে ও যাদের স্বার্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধেই হামলা হবে বলে তিনি হুশিয়ারি করে দেন।
