২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেস্ট ক্যান্সারের জিন পুরুষকেও আক্রান্ত করতে পারে

নারীর ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী জিন পুরুষের দেহেও কয়েক ধরনের ক্যান্সারের কারণ হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 03:18 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মেডিক্যাল এথিকস্ নামের একটি জার্নাল জানিয়েছে, নারীদের ব্রেস্ট ও জরায়ু ক্যান্সারের জন্য দায়ী বিআরএসি-২ নামের জিনটি পুরুষের অগ্নাশয় ও মূত্রাশয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

নেদারল্যান্ডের গবেষকরা আরও দেখেন যে এ জিনের সাথে হাড় ও গলার ক্যান্সারের ঝুঁকিরও সম্পর্ক রয়েছে। এসব জিন বহনকারীদের অন্যান্য সাধারণ লোকের চেয়ে সাত গুণ বেশি গলনালীর ক্যান্সার ও আট গুণের বেশি অগ্নাশয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ জিন বহনকারী পুরুষদের মূত্রশয়ের ক্যান্সারের দ্বিগুণ ঝুঁকি রয়েছে।

গবেষকরা জানান, মূত্রাশয় ক্যান্সারে আক্রান্ত পুরুষদের প্রায় অর্ধেকই মারা যায়। এই জিন বহনকারী পুরুষদের দ্রুত ও তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে গবেষকরা পরামর্শ দেন।