২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বেসলান স্কুল ট্রাজেডি’র স্মরণ মেলা একবছর পর

রাশিয়ার বেসলানবাসীরা স্কুল ট্রাজেডির এক বছর পূর্তিতে তিনদিনের শোক পালন করতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এক বছর আগে চেচনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে অস্ত্রধারী চরমপন্থীরা বেসলানের একটি স্কুলের কয়েকশ’ শিক্ষার্থীকে জিম্মি করে এবং পরবর্তীতে রুশ নিরাপত্তা বাহিনীর সাথে চরমপন্থীদের সংঘর্ষকালে যে তিন শতাধিক লোক প্রাণ হারায়, তাদের স্মরণার্থে এ শোক পালন করা হচ্ছে।

বেসলান আক্রমনে নিহত ৩৩১ জনের অর্ধেকেরও বেশি ছিল শিশু।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বেসলানের স্কুল ট্রাজেডির হতাহতদের পরিবার পরিজন ও বন্ধুরা অগ্নি˜গ্ধ স্কুল নম্বর ওয়ানে যাবেন সেসময়ে জিম্মি হয়ে থাকাদের সাথে সাক্ষাৎ করতে। তারা ফুল ও মোমবাতি নিয়ে যাবে সেই স্পোর্টস হলে, যেখানে ১৩শ’রও বেশি লোক তিন দিন ধরে আটক ছিল। ট্রাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও পিতামাতাদের ছবি দিয়ে পুরো শরীরচর্চা কেন্দ্রটিকে সাজানো হয়েছে।

বেসলানে হারানোর অনুভুতি তীব্র, তবে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভও রয়েছে।

তারা জানতে চায় এতগুলো অস্ত্রধারী কেন তাদের স্কুলটিকে প্রধম নিশানা করল আর কর্তৃপক্ষই বা কেন তাদের সাথে আলোচনায় সম্মতি জানাল না। তাদের বেশিরভাগই যা জানতে চায়, কে এই আক্রমণ ও রক্তপাতের জন্য দায়ী।

উদ্ধার তৎপরতার নামে রুশ সেনাবাহিনী স্কুলের ভিতরে অতর্কিত হামলা চালায়। এ সময় দু’পক্ষের গুলাগুলিতেই মূলত প্রাণহানির ঘটনা ঘটে।