কাঁচে কুয়াশা জমতে দিবে না বিশেষ কোটিং
মার্কিন গবেষকরা এক ধরণের বিশেষ কোটিং আবিষ্কার করেছেন যা কাঁচে ব্যবহার করলে আলোর প্রতিফলন এবং কুয়াশা পড়বে না।
বস্টনের ম্যাসাচুটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর মাইকেল রাবনার ও তার সহযোগী দল কাচের উপরিভাগে শূণ্য দশমিক ২ শতাংশ আলোক তাপ সংযোজন করে এ ফল লাভ করেছেন। এন্টিরিফ্লেক্টিভ আবরণ কাঁচে আলোর প্রতিফলন পড়তে বাধা দেবে। এমনকি বিন্দু পরিমাণ পানিও জমতে দেবে না কাচে। জনপ্রিয় নেচার পত্রিকার অনলাইন প্রকাশনায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
ওই কোটিংয়ের বহুমাত্রিক পলিমার ফাইবার এবং গ্লাসের ন্যানো-পার্টিকলস কাচে ক্ষুদ্র ক্ষুদ্র শূন্যস্থানে সংযোগ স্থাপন করবে। তা অনেকটা স্পঞ্জের কাজ করবে এবং সেসব শূণ্যস্থানের পানি শুষে নিবে বলে জানিয়েছেন রাবনার।
তিনি আরও বলেন, পানি ফোঁটা আকারে নয়, পাতলা পর্দার মত কাঁচের ওপরে জমবে, যা আলো বিক্ষেপণ ও কাচ ঢেকে দিবে না।
বিজ্ঞানীরা বিভিন্ন সলিউশনে কাচকে চুবিয়ে নেওয়ায় তা পজিটিভ এবং নেগেটিভ-দুভাবেই তড়িৎপ্রবাহিত হবে। এতে করে কাঁচের লেয়ারগুলো একে অপরের সাথে আটকে থাকবে। কোটিং দেয়া কাচগুলো ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপে পুড়িয়ে নেওয়ায় তা কঠিন ও অনেক বেশি আঁচড় প্রতিরোধক হয়ে উঠবে।
অর্থাৎ, অধিক তাপমাত্রা নিরোধক হবে কাচগুলো।
ডায়ামিটারে সাত ন্যানোমিটার ব্যবহার করায় কোটিং অনেক বেশি স্বচ্ছ হবে। এতে করে কাঁচে কখনোই কুয়াশা জমতে পারবে না।
বিপরীতধর্মী কোটিং তৈরিতে একই পদ্ধতি ব্যবহার করেছেন রাবনার। ফলে কাঁচে পানির ফোঁটা জমে থাকবে না। অনেকটা পদ্ম ফুলের মত পানি গড়িয়ে নিচে পড়ে যাবে।
সহজে গলিত প্লাস্টিকেও একই পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
