ফিলিপাইনের প্রেসিডেন্টের বিরুদ্ধে আনীত অভিযোগ বাতিল
ফিলিপাইনের কংগ্রেস কমিটি দেশটির প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যরোয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ বাতিল করে দিয়েছে। এতে করে কার্যালয় থেকে তাকে আইনগতভাবে অপসারণের সম্ভাবনা স্তিমিত হয়ে এসেছে।
অ্যারোয়ার সমর্থকরা বলছে, এ সিদ্ধান্তের ফলে কংগ্রেসকে সন্ত্রাসের উত্থান এবং পেট্রোলের মূল্যস্ফীতির মতো নতুন আইন পাসের ব্যাপারে আরও সতর্ক হতে হবে।
প্রতিনিধিসভার স্পিকার জোসে ডি ভেনেসিয়া এ ভোটের মাধ্যমে দেশের সাথে প্রতিনিধিসভার সম্পর্ক নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
যথাযথ প্রমাণ না থাকায় কংগ্রেসের নিম্নকক্ষের বিচারক কমিটির সর্বসম্মতিক্রমে অ্যারোয়ার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ বাতিল হয়ে যায়। ২৫ জুলাই পেশকৃত ওই অভিযোগনামায় অ্যারোয়ার বিরুদ্ধে আরও বিশদ অভিযোগ করা হয়।
এদিকে বিরোধী আইনপ্রণেতারা ওই কমিটি অ্যারোয়ার সমর্থনকারী দ্বারা পরিচালিত বলে অভিযোগ করেন। তারা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় প্রতিনিধিসভার পূর্ণ অধিবেশনে সংশোধিত অভিযোগ পুনঃপ্রবর্তন করার চেষ্টা করবেন।
বামপন্থী দলগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইন বিভাগের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। তারা জোরপূর্বক প্রবেশদ্বার রুদ্ধ করতে চাইলে একশ’রও বেশি বিক্ষোভকারীর সাথে পুলিশের সংঘর্ষ বাধে। আগামী কয়েক দিনের মধ্যে আরও কর্মসূচির ডাক দিয়েছে তারা।
