ইসলামাবাদে পাক-ভারত সচিব পর্যায়ে বৈঠক
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পরমাণু শক্তিধর দুই দেশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে মিলিত হচ্ছেন।
ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বিমানযোগে ইসলামাবাদে পৌঁছালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খান বিমান বন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।
বৃহস্পতিবারের বৈঠকে দুই পররাষ্ট্র সচিব কাশ্মিরসহ অন্যান্য বিতর্কিত দ্বিপাক্ষিক ইস্যুর অগ্রগতি নিয়ে মতবিনিময় ও আলোচনা করবেন। এছাড়া সেপ্টেম্বর মাসে দুই দেশের শীর্ষ বৈঠকের এজেন্ডা ঠিক করার বিষয়টিও শ্যাম ও খানের বৈঠকে আলোচিত হবে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের সাথে বৈঠকে বসার আগ্রহ জানানোর পরপরই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
