শিয়া তীর্থযাত্রীদের ওপর মর্টার হামলা, নিহত ৩
বাগদাদে শিয়া তীর্থযাত্রীদের ওপর মর্টার হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। ইরাকের সরকারি কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।
কর্মকর্তারা আরও জানান, মুসা আল খাদিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার শিয়া সম্প্রদায় উত্তর বাগদাদে খাদিমিয়া মসজিদের পাশে জমায়েত হলে পর পর চারটি মর্টার আঘাত হানে। এতে কমপক্ষে তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। কোনো গ্রুপই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।
