২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচে বয়স্কা মহিলার মৃত্যু

বিশ্বের সবচে বয়স্কা মহিলা মঙ্গলবার ১১৫ বছর বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

হেন্ডরিকজে ভ্যান অ্যান্ডেল স্কিপার নামের ওই মহিলা বৃদ্ধাশ্রমে ঘুমন্ত অবস্থায় মারা যান বলে আশ্রমের পরিচালক জানান।

শেষ দিন পর্যন্ত মানসিকভাবে সুস্থ থাকলেও তার শারীরিক অসুস্থতা ক্রমেই বাড়ছিল।

হেনি নামে পরিচিত হেন্ডরিকজে ১০৬ বছর বয়সে বৃদ্ধাশ্রমে চলে আসেন।

গত বছর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচে বয়স্কা হিসেবে তার নাম ওঠে।

তিনি নিঃসন্তান ছিলেন। ১৯৫৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যায়। তার নিকটাত্মীয় বলতে কেবল রয়েছে একজন ভাতিজা। গিনেজ মূখপাত্র স্যাম নাইটস বলেন, তার স্থানে এখন রয়েছেন ১১৫ বছর বয়স্ক এলিজাবেথ বোল্ডেন।