২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ হাজার কয়লা খনি বন্ধ করে দিচ্ছে চীন

চীন সরকার সেদেশের এক তৃতীয়াংশ কয়লা খনির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সাম্প্রতিক সময়ে এসব কয়লা খনিতে একের পর এক দুর্ঘটনায় বহু সংখ্যক শ্রমিকের প্রাণহানির ফলে এ সিদ্ধান্ত নেওয়া হল।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তাসংস্থা জানায়, বন্ধ হতে যাওয়া কয়লা খনিগুলো পুনরায় চালু করতে শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে। চলতি বছর কয়লা খনিতে আগুন, বন্যা ও খনির মধ্যে আটকে পড়ে কমপক্ষে তিন হাজার খনি শ্রমিকের মৃত্যু হয়। এসব কয়লা খনিগুলো অধিকাংশই লাইসেন্সবিহীন।

চীনের সরকারি সূত্র জানায়, বর্তমানে সেদেশে ২৪ হাজার কয়লা খনি রয়েছে। এসব খনিগুলো বার্ষিক শতকরা ৭০ ভাগ জ্বালানি সরবরাহ করে থাকে।

আগস্টের প্রথম দিকে চীনের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে আটকে পড়ে ১২৩ জন শ্রমিক মারা যাওয়ার পর সরকার অপেক্ষাকৃত অনিরাপদ ও ঝুকিপূর্ণ খনিগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ১৩২৪টি খনি ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি পাঁচ হাজার সাতশ’ খনি এ বছরের শেষ দিকে বন্ধ ঘোষণা করা হবে। তবে এসব খনিগুলো বন্ধ হলে কী পরিমাণ শ্রমিক বেকার হয়ে পড়বে তা জানা যায়নি।