লিবিয়ার প্রশংসায় যুক্তরাষ্ট্র, ইরান ও উত্তর কোরিয়ার দিকে অভিযোগের অঙ্গুল
আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির নিয়ম লঙ্ঘনকারী দেশ হিসেবে ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়াকে অভিযুক্ত করলেও মঙ্গলবার লিবিয়ার প্রতি এক রিপোর্টে সাফাই গেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
অস্ত্র নিয়ন্ত্রণ আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার এবং নিরস্ত্রীকরণ চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য রিপোর্টটি কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো হলেও কি ধরণের পদক্ষেপ নেওয়া হবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি।
রির্পোটটি তিন রকমভাবে তৈরি করা হয়েছে। সাধারণ জনগণের উপযোগী, গোপনীয় এবং মুষ্টিমেয় সরকারি কর্মকর্তাদের জন্য টপ সিক্রেট হিসেবে রির্পোটটি সাজানো হয়েছে।
